দেশে আবারো কমলো স্বর্ণের দাম

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে। নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
দেশে আবারো কমলো স্বর্ণের দাম
দেশে আবারো কমলো স্বর্ণের দাম |সংগ্রহীত

দেশের বাজারে আবারো সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমায় ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম নেমে এসেছে দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।

আজ বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। যা গতকাল মঙ্গলবার ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে। নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দাম কমলেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারিত আছে।

এদিকে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠা-নামা করছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সঙ্ঘাতের পর থেকে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও বর্তমানে তা কমে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলারে নেমে এসেছে।