দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (মঙ্গলবার) লেনদেনের পরিমাণ বাড়লেও বেশির ভাগ শেয়ারের মূল্যহ্রাস পয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ বাজারে মোট ৩৯৫টি কোম্পানির ৩৩ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ৬৪৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ ৯ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০৮ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে।
তবে ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট কমে ২ হাজার ১৬ দশমিক ৪২ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার ৫৪ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ারদর।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- এনসিসি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, তৌফিকা ফুডস, সামিট অ্যালায়েন্স পোর্ট, এশিয়াটিক ল্যাব, ডমিনেজ স্টিল, একমি পেস্টিসাইডস, খান ব্রাদার্স পিপি ও জিকিউ বলপেন।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- এনসিসি ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এপেক্স ট্যানারি, সাউথইস্ট ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, সমতা লেদার, ডাচ-বাংলা ব্যাংক, ইনডেক্স অ্যাগ্রো ও ঢাকা ব্যাংক।
অন্যদিকে দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, আইএসএন লিমিটেড, হামিদ ফেব্রিক্স, একমি পেস্টিসাইডস, বিআইএফসি, আইবিএলএনআরবিএম, ফার কেমিক্যাল ও আমান ফিডস।
এছাড়া ক্যাটাগরি ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে ৫৭টির দর বেড়েছে, ১১৬টির কমেছে ও ৩৪টির অপরিবর্তিত রয়েছে।
‘বি’ ক্যাটাগরির ৮১টি কোম্পানির মধ্যে ১৮টির দর বেড়েছে, ৬০টির কমেছে ও তিনটির অপরিবর্তিত রয়েছে।
‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০৭টি কোম্পানির মধ্যে ১৫টির দর বেড়েছে, ৭৫টির কমেছে ও ১৭টির অপরিবর্তিত রয়েছে।
‘এন’ ক্যাটাগরিতে কোনো লেনদেন হয়নি।
মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ৩৪টি ইস্যুর মধ্যে মাত্র একটির দর বেড়েছে, ১৬টির কমেছে ও ১৭টির অপরিবর্তিত রয়েছে।
কর্পোরেট বন্ডের চারটি ইস্যুর মধ্যে একটি বেড়েছে, একটি কমেছে ও দু’টি অপরিবর্তিত রয়েছে।
সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে পাঁচটি ইস্যুর মধ্যে একটির দর বেড়েছে, তিনটির কমেছে ও একটি অপরিবর্তিত রয়েছে। সূত্র : বাসস



