রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা : ২২ এপ্রিল পর্যন্ত প্রবৃদ্ধি ১৭.৭ শতাংশ

চলতি মাসের ১ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ২০৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের তুলনায় ১৭ দশমিক ৭ শতাংশ বেশি।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |সংগৃহীত

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের ২২ তারিখ পর্যন্ত রেমিট্যান্সে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ এপ্রিল এক দিনে দেশে রেমিট্যান্স এসেছে আট কোটি ৬০ লাখ মার্কিন ডলার। চলতি মাসের ১ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ২০৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের তুলনায় ১৭ দশমিক ৭ শতাংশ বেশি।

এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত) মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ৮৬২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল দুই হাজার ৩৮৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ২০ দশমিক এক শতাংশ। বাসস