দেশে আবারো কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে। নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি দুই লাখ ২ হাজার ২০ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা পাওয়া যাবে এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।

নয়া দিগন্ত অনলাইন
দেশে আবারো কমলো স্বর্ণের দাম
দেশে আবারো কমলো স্বর্ণের দাম |সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে। সর্বোচ্চ ভরি প্রতি ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে সোনার দাম। এতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম নেমে এসেছে দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়, যা বুধবার (২২ এপ্রিল) ছিল দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে। নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি দুই লাখ ২ হাজার ২০ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা পাওয়া যাবে এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৩ হাজার ৫০০ টাকা।

আন্তর্জাতিক বাজারে সম্প্রতি সোনার দাম ওঠা-নামা করছে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের পর বিশ্ববাজারে দাম এক সময় ঊর্ধ্বমুখী হলেও বর্তমানে তা কমে প্রতি আউন্স ৪ হাজার ৭০০ ডলারে নেমে এসেছে।

এর আগে, জানুয়ারির শেষ দিকে দাম এক আউন্সে ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।

দেশীয় বাজারে জানুয়ারি মাসে সোনার দাম রেকর্ড পরিমাণে বেড়ে এক ভরি ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারের প্রভাবেই আবারো দাম কমেছে।