২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৫ টাকা। এতে এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের ভরি বেড়েছে ২ হাজার ১০০ টাকা, নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা।
১৮ ক্যারেটের ভরি বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা, নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১৩ টাকা। আর সনাতন পদ্ধতির ভরি বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা, নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এর আগে, বুধবার সকাল ১০টা থেকে সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি বেড়েছিল ২ হাজার ১৫৮ টাকা, দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে আবারো দাম বাড়ানো হলো।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বেড়েছে ১১৭ টাকা, নতুন দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেটের ভরি বেড়েছে ১৭৫ টাকা, নতুন দাম ৫ হাজার ৫৪০ টাকা। ১৮ ক্যারেটের ভরি বেড়েছে ১১৭ টাকা, দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭২৪ টাকা। আর সনাতন পদ্ধতির ভরি বেড়েছে ১১৭ টাকা, নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে এ সমন্বয় আনা হয়েছে।



