চলতি এপ্রিলের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫৩ দশমিক তিন শতাংশ বেড়ে ৫৪০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্যে এমনটা জানা গেছে।
গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১১৯ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা মোট ২৬,৭৪৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২১,৯০৪ মিলিয়ন ডলার।



