দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সহজ কিস্তিতে টিকিট ক্রয়ের আকর্ষনীয় অফার ঘোষণা দিয়েছে। যাত্রীরা সর্বনিম্ন ১৫৬৭ টাকায় মাসিক কিস্তিতে রিটার্ন টিকিট ক্রয় করতে পারবেন। শুধু রিটার্ন টিকিট নয়, সর্বনিম্ন ৫,০০০ টাকার ওয়ানওয়ে টিকিটও কিস্তি সুবিধায় কেনা যাবে। এই কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না।
এ অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় অফিসে এসে টিকিট ক্রয় করতে হবে। ছয় (৬) মাসের সহজ কিস্তিতে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। যাত্রীদের এ সুবিধা দিতে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সাথে চুক্তিবদ্ধ রয়েছে নভোএয়ার।
নভোএয়ার এর পরিচালক (বিক্রয় ও বিপণন) জনাব সোহেল মজিদ বলেন, এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করবে বলে আশা করি। সম্মানিত যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা চালু করছে।
এছাড়া সর্বনিম্ন মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজেরও অফার রয়েছে। এ প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট (সব ধরনের ট্যাক্সসহ) হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে। অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দু’জনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন : ১৩৬০৩ অথবা ভিজিট করুন : www.flynovoair.com



