স্বর্ণের দাম ভরিতে বেড়েছে সাড়ে ৫ হাজার টাকা

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম ভরি প্রতি সর্বোচ্চ পাঁচ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

সোমবার (১১ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয় এবং ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ৫৫৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

স্বর্ণের দামের সাথে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

এর আগে, ২ জুন ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তারপর ৬ জুন ৫ হাজার ৪৮১ টাকা, ১০ জুন ৬ হাজার ৫৯১ টাকা এবং ১১ জানুয়ারি ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়। ফলে চার দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ১৯ হাজার ৭৭১ টাকা।