বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) ২০২৬-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন শিম্যাক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ার শহীদ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন জিডি অ্যাসিস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ।
চেম্বারের কার্যালয়ে রোববার (৩ মে) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাহাব উদ্দিন খান নির্বাচনের ফল ঘোষণা করেন।
নতুন পর্ষদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে এম এ বকর (জেসি শিপিং এজেন্সি লিমিটেড), সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন (অ্যারো স্পিড ইন্টারন্যাশনাল লিমিটেড) ও মো: আরফাতুর রহমান আপেল (আরাফাত মোটরস অ্যান্ড মেশিনারিজ) নির্বাচিত হয়েছে।
যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন এম মাহমুদুর রশিদ (গ্রাসহপার করপোরেশন) ও মো: মামুনুর রহমান (এক্সপোপ্রো)। কোষাধ্যক্ষ আহমেদ কবির (ওয়ার্ল্ডবিডি ট্রেড লিমিটেড)।
পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা: লকিয়াত উল্লাহ (বায়োফার্মা লিমিটেড), ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান (বিবিএস ক্যাবলস লিমিটেড), মোহাম্মদ শাহজাহান (বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্সিস), আবু হেনা মোস্তফা কামাল (এসপি অ্যাগ্রো কেয়ার লিমিটেড), মো: ফাইজুল আলম (সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড), মো: শাহজাহান সাজু (ইউএস এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেড), জোবায়ের আহমেদ (শাহ ফতেহউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেড) এবং কাজী ফাহাদ মোস্তফা (কেএম এয়ার এভিয়েশন লিমিটেড)। বাসস



