বিশ্ববাজারে আবারো বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ আটকের পর হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারো বেড়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে যায়।

বিশ্বের জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের সংঘাত তীব্র হওয়ায় তেলের দাম বেড়েছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা পর্যন্ত ব্রেন্টের দাম ছিল ১০৬ দশমিক ৮০ ডলার, যা গত বুধবারের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি। বুধবার দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছিল।

সূত্র: আল জাজিরা