প্রবাসী আয়ে প্রবৃদ্ধি, এপ্রিলের প্রথমার্ধে বেড়েছে ২৫.২ শতাংশ

চলতি মাসের ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল এক হাজার ২৮৪ মিলিয়ন মার্কিন ডলার। এ হিসাবে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৫ দশমিক দুই শতাংশ।

নয়া দিগন্ত অনলাইন
এপ্রিলের প্রথমার্ধে রেমিট্যান্স বেড়েছে ২৫.২ শতাংশ
এপ্রিলের প্রথমার্ধে রেমিট্যান্স বেড়েছে ২৫.২ শতাংশ |সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথমার্ধে দেশে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, গত ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনে দেশে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।

চলতি মাসের ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল এক হাজার ২৮৪ মিলিয়ন মার্কিন ডলার। এ হিসাবে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৫ দশমিক দুই শতাংশ।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৮১৬ মিলিয়ন মার্কিন ডলার যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৩ হাজার ৬৯ মিলিয়ন মার্কিন ডলার। ফলে অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ছয় শতাংশ। বাসস