২৮ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৬.২ শতাংশ বাড়ল

গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল দুই হাজার ৫০৩ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |সংগৃহীত

এপ্রিল মাসের ২৮ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৬ দশমিক দুই শতাংশ বেড়ে দুই হাজার ৯০৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানায়।

গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল দুই হাজার ৫০৩ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২৯ হাজার ১১৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪ হাজার ২৮৮ মিলিয়ন মার্কিন ডলার। বাসস