বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দেয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচি বিস্তৃত করা এবং অর্থনীতিকে আরো উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করার লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরেন, যেখানে উদ্যোগ ও উদ্ভাবন উৎসাহিত হবে, পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং অগ্রগতির সুফল সমাজের প্রতিটি স্তরে পৌঁছাবে।

নয়া দিগন্ত অনলাইন
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী |সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপনের পর আজ (শুক্রবার) বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে অর্থমন্ত্রী বাজেটের বিভিন্ন দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরবেন। একইসাথে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া প্রশ্নের উত্তরও দেবেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড়। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ : ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে প্রণীত এ বাজেটের আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ।