৬ এপ্রিল পর্যন্ত রেমিটেন্স প্রবাহে ২৮.৬ শতাংশ প্রবৃদ্ধি

গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স প্রবাহের পরিমাণ ছিল ৫১৪ মিলিয়ন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |ইন্টারনেট

এপ্রিল মাসের প্রথম ছয় দিনে রেমিটেন্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৬০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে এমনটা জানা গেছে।

গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স প্রবাহের পরিমাণ ছিল ৫১৪ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২৬,৮৬৯ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২২,২৯৯ মিলিয়ন ডলার।