‘জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন’

জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। তাই আমরা সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
কসবায় সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন
কসবায় সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন |সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার চারগাছ বাজার এলাকায় আব্দুল মান্নান মতি মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং কর্মপরিষদ সদস্য এবং কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. আতাউর রহমান সরকার।

তিনি বলেন, ‘জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। তাই আমরা সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো।’ এর মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী ও কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নো’মানী।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেহারি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসাইন, মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. আব্দুল মমিন এবং বাদৈর ইউনিয়ন জামায়াতের নেতা নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে কসবা-আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি