ময়মনসিংহের বর্ষীয়ান রাজনীতিক মোসলেম উদ্দিনের ইন্তেকাল

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল রোববার ময়মনসিংহে আরো কয়েকটি জানাজা শেষে নিজ এলাকা ফুলবাড়িয়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
মোসলেম উদ্দিন
মোসলেম উদ্দিন |নয়া দিগন্ত

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসন থেকে পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, গণপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে ময়মনসিংহসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।