আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন করে দুই দফায় মোট আট দিন ছুটির সুযোগ রয়েছে। তবে এই লম্বা ছুটি উপভোগ করতে হলে মাঝে এক দিন ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে হবে।
আগস্ট মাসের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, প্রথম দফায় আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি রয়েছে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
দ্বিতীয় দফায় ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলেই এর সাথে ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারো চার দিনের টানা ছুটি উপভোগ করার সুযোগ আছে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিসে এই ছুটি পালিত হয়। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট, হাসপাতাল ও জরুরি সেবার সাথে যুক্ত কর্মীরা এই ছুটির আওতামুক্ত থাকবেন। এ ছাড়া ব্যাংক ও আদালতের ছুটির বিষয়ে যথাক্রমে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে।
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
এই ছুটি উপভোগ করতে হলে মাঝে এক দিন ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে হবে।



