রাতে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল

এর আগে, চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল ১৫ এপ্রিল রাত ১১টায় চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

অনলাইন প্রতিবেদক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ফাইল ছবি

চীন সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রওনা হওয়ার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে বিদায় জানান। সফরে মহাসচিবের সাথে তার সহকারী একান্ত সচিব ইউনুস আলীও রয়েছেন।

এর আগে, চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল ১৫ এপ্রিল রাত ১১টায় চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। এ ছাড়া আছেন আলতাফ হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবি নাজনিন, খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো: মুস্তাফিজুর রহমান বাবুল, মো: কামরুজ্জামান, নীলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান, মো: মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, মো: ইউনুস আলী, মো: আমানুল্লাহ ও মীর সোলায়মান।