‘জনগণের বিরুদ্ধে যুদ্ধ নয়, জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে’

সেলিম উদ্দিন বলেন, ইউনিট সংগঠনগুলো হলো মূল সংগঠনের বীজতলা ও শক্তির অন্যতম উৎস। এখান থেকেই যোগ্য ও প্রতিশ্রুতিশীল জনশক্তি তৈরি হয়। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিটগুলোকে সময়োপযোগী, গতিশীল ও গণমুখী করে গড়ে তুলতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
উত্তরখান পূর্ব থানা জামায়াত আয়োজিত এক ইউনিট দায়িত্বশীল সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন
উত্তরখান পূর্ব থানা জামায়াত আয়োজিত এক ইউনিট দায়িত্বশীল সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন |সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় তাদের পরিণতি ইতিবাচক হবে না।

আজ রাজধানীর উত্তরখানের মাজার চৌরাস্থ হাবিব ডাইন রেস্টুন্টের রূপটপ হলরুমে উত্তরখান পূর্ব থানা জামায়াত আয়োজিত এক ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ইউনিট সংগঠনগুলো হলো মূল সংগঠনের বীজতলা ও শক্তির অন্যতম উৎস। এখান থেকেই যোগ্য ও প্রতিশ্রুতিশীল জনশক্তি তৈরি হয়। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিটগুলোকে সময়োপযোগী, গতিশীল ও গণমুখী করে গড়ে তুলতে হবে।

থানা আমির ইসরাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক জামাল উদ্দিন।

এছাড়া সেক্রেটারি শামসুল কবির বাহারের পরিচালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির তাজুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল আউয়াল, শমশের আলী, মারুফ হোসেন, রফিকুল ইসলাম ও আব্দুল হাকিম প্রমুখ।

ঢাকা মহানগরী উত্তরের এই আমির জোর দিয়ে বলেন, আগামীর বিপ্লব অস্ত্রের নয়, বরং জ্ঞান ও প্রজ্ঞার ভিত্তিতে হবে।

সেলিম উদ্দিন আরো বলেন, ইসলামী আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা। কিন্তু সব ষড়যন্ত্র ছিন্ন করে জামায়াত আজ দেশের সবচেয়ে জনপ্রিয় ও গণভিত্তিক রাজনৈতিক দল।

তিনি দাবি করেন, গণভোটে ৫ কোটি মানুষের ‘হ্যাঁ’ ভোট প্রকারান্তরে জামায়াতের পক্ষে রায় দিয়েছে। অথচ সরকার জুলাই সনদের সাথে প্রতারণা করে জনগণের সাথে বেঈমানি করেছে।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ষড়যন্ত্র সরকারের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। প্রেস বিজ্ঞপ্তি