বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘চেষ্টা’ সুবিধাবঞ্চিত দুজন নারীকে স্বাবলম্বী হতে দুটি সবজি ভ্যান উপহার দিয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ এলাকার মরতুজা বেগম এবং সাভারের বিরুলিয়া এলাকার সালমা আক্তারকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ভ্যান প্রদান করা হয়।
‘চেষ্টা’র প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুনসহ সংগঠনের সম্পাদক গুলসান নাসরীন চৌধুরী, প্রচার সম্পাদক নাসিমা জামান, সিনিয়র সদস্য ফারজানা আহামেদ শিখা, দিলরুবা রুবী, শাহনাজ মান্নান, রিফাত লুসী, আইভী মামুন ‘চেষ্টা’র কার্যালয়ে ওই দুই নারীর কাছে ভ্যান দুটি হস্তান্তর করেন।
নেতৃবৃন্দ জানান, চেষ্টা বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে। এর আগে ২০২৪ সালে গেজেটভুক্ত নারী মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা) পাঁচ বীর কন্যাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে বেসরকারি সংস্থা ‘চেষ্টা’। তারা সমাজের অসহায় নারী ও শিশুদের পাশে তাদের সাধ্যমতো সহায়তা করছে।



