ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার দুই দিনের শেষ দিন আজ। সাক্ষাৎকার শুরু হয়েছে বিকেলে সাড়ে ৩টায়। প্রথম দিনে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়েছিল, আজও পাঁচ বিভাগের প্রার্থীদের ডাকা হয়েছে।
আজকের সাক্ষাৎকার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের নেয়া হবে।
দলের গণতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎকার অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ রায়, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা: এ জেড এম জাহিদ হোসেন, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির মনোনয়ন বোর্ড সদস্যরা উপস্থিত রয়েছেন।
এরআগে, গতকাল শুক্রবার বিএনপরি গুলশান কার্যলয়ে বেলা ৩টায় সাক্ষাৎকার শুরু হয়। প্রথম দিনে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগের প্রত্যাশীদের ডাকা হয়।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে মনোনয়ন প্রত্যাশীরা জানান, সাক্ষাৎকারে প্রার্থীদের কাছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানতে চাওয়া হয়েছে, কেন ফরম তুলেছেন, কী কাজ করবেন, ফ্যাসিস্ট আমলে শিকার হওয়া মামলা-হামলা ও নির্যাতনের বিবরণ।



