এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে। সভা চলবে বেলা ১টা পর্যন্ত।

নয়া দিগন্ত অনলাইন
এনইসি সভায় উন্নয়ন কর্মসূচি আলোচনা
এনইসি সভায় উন্নয়ন কর্মসূচি আলোচনা |সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে। সভা চলবে বেলা ১টা পর্যন্ত।

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা শেষে ‘সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সূত্র : বাসস