রাজধানীর উত্তরায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীদের মাঝে নিজ হাতে আম তুলে দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
নগরীকে দিনরাত পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে মাঠপর্যায়ে নিয়োজিত সম্মুখসারির এই মেহনতি মানুষগুলোই অনেক কষ্ট করেন, তাদের মুখে একটুখানি হাসি ফোটানোর লক্ষ্যেই শনিবার ব্যতিক্রমধর্মী ও মানবিক এই উদ্যোগ গ্রহণ করেন তিনি।
জানা যায়, সাধারণত আম ও ফল- এমন একটি খাবার যা সব শ্রেণীর মানুষই পছন্দ করেন, কিন্তু বর্তমান বাজারে ফলের চড়া মূল্যের কারণে সমাজের নিম্নবিত্ত ও পিছিয়ে পড়া মানুষগুলোর পক্ষে তা কিনে খাওয়া অনেক সময়ই দুঃসাধ্য হয়ে পড়ে। এমন চিন্তা থেকেই মোহাম্মদ সেলিম উদ্দিন এমনটি করেছেন।
এ সময় মৌসুমি ফল আম পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীরা।



