বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, পুরানো পৌরসভা হলেও এখানকার সড়কগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। এসব সড়ক দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করতে পর্যায়ক্রমে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Jashore
যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে
যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে |নয়া দিগন্ত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে।

তিনি পৌরবাসীকে আশ্বস্ত করে বলেন, এবারের বর্ষা মৌসুমে তাদের ভোগান্তি গতবারের তুলনায় কমপক্ষে ৫০ শতাংশ কমবে।

আজ শুক্রবার সকালে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোলাট্যাংক সড়ক থেকে এমএম আলী সড়ক (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

যশোর-৩ আসনের এই এমপি আরো বলেন, পুরানো পৌরসভা হলেও এখানকার সড়কগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। এসব সড়ক দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করতে পর্যায়ক্রমে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।

পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, ৩৫৫ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার প্রস্থের গুরুদাস বাবু লেন আরসিসি দ্বারা উন্নয়নে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে কাজ চলছে।

আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কাজটি শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সূত্র : বাসস