রামিসা হত্যার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নয়া দিগন্ত অনলাইন
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম উদ্দিন
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম উদ্দিন |সংগৃহীত

ঢাকার মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর জামায়াত।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সমাবেশে সেলিম উদ্দিন বলেন, শিশু রামিসা হত্যার মতো নৃশংস ঘটনার সান্ত্বনা দেয়ার কোনো ভাষা নেই। শিশু আছিয়া ও রামিসা হত্যাকাণ্ডের বিচার অগ্রগতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। তাই সরকারকে এ বিষয়ে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

এসময় তিনি ধর্ষক ও হত্যাকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, তুরাগ দক্ষিণের আমির আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, উত্তরখান পূর্বের আমির ইসরাইল হোসেন ও মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি