ভূমি সেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভূমি মেলার এবারের মূল প্রতিপাদ্য- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ।’ মেলার মূল লক্ষ্য নাগরিকদের এ নতুন সেবার সাথে পরিচিত এবং সরাসরি সেবা প্রদান করা।

নয়া দিগন্ত অনলাইন
ভূমি সেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভূমি সেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী |সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে ‘ভূমি সেবা মেলা–২০২৬’-এর উদ্বোধন করেছেন।

মঙ্গলবার বেলা ১১টা ১৯ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে বাটন প্রেসের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এ মেলার উদ্ধোধন করেন। এরপর তিনি ভূমি মন্ত্রণালয়ের তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী এ 'ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। আজ থেকে আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

ভূমি মেলার এবারের মূল প্রতিপাদ্য- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ।’ মেলার মূল লক্ষ্য নাগরিকদের এ নতুন সেবার সাথে পরিচিত এবং সরাসরি সেবা প্রদান করা।

মেলার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ সময় কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টারও ঘুরে দেখেন।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। সূত্র : বাসস