গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সাথে রোববার মতবিনিময় করবেন তারেক রহমান

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

অনলাইন প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান |ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টা ফার্মগেট-খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, আজ শনিবার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করেছিল।