শেরে-ই-বাংলা একে ফজলুল হকের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শেরে-ই-বাংলা একে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তার কবরে দোয়া-মোনাজাত এবং ফুলেল শ্রদ্ধা নিবেন করেন বিএনপির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই সবাইকে নিয়ে গণতন্ত্রের পক্ষে মানুষের জন্য কাজ করেছে। দেশের সব ভালো মানুষদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেশ গঠনে কাজ করেছেন। সেই পথেই তারেক রহমানের সরকার নিরলসভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছে।
শেরে-ই-বাংলা একে ফজলুল হকের অবদান এই দেশের সব শ্রেণী-পেশার মানুষের জন্য বলেই তার স্মৃতি ধরে রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।



