বিশেষ সেবা সপ্তাহ

ডিএফডি কমান্ডের বিভিন্ন কার্যালয় পরিদর্শন করলেন সিএজি নূরুল ইসলাম

পেনশনারসহ সকল সেবাগ্রহীতাকে গুণগত সেবা পৌঁছে দিতে সিএজি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক
ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলখ্যে আয়োজিত ১১ থেকে ১৯ মে ২০২৬ তারিখ পর্যন্ত সাত কর্মদিবসব্যাপী ‘বিশেষ সেবা কার্যক্রম’র অংশ হিসেবে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো: নূরুল ইসলাম ডিএফডি কমান্ডের আওতাধীন এসএফসি (নেভি), এসএফসি (বিমানবাহিনী), এফসি (আর্মি) পে-১, এফসি (আর্মি) পে-২, এফসি (আর্মি) লগ এরিয়া, সিসিডিএফ (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) এবং এসিসিডিএফ (আর্মি) সিভিল কার্যালয় কর্তৃক চলমান বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স জনাব এ এইচ এম শামসুর রহমান উপস্থিত ছিলেন। এসএফসি (আর্মি) কার্যালয় পরিদর্শনকালে এসএফসি (আর্মি) ডা: তানজিনা ইসলাম-সহ ডিএফডির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে চলমান কার্যক্রমগুলো হলো- সম্মানিত পেনশনারসহ সেবাগ্রহীতাগণের জন্য প্রদত্ত বেতনভাতা, পেনশন সেবা সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সহায়তা, ভবিষ্য তহবিল/ডিএসওপি বিল ও সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের নিষ্পত্তি, ওয়ানস্টপ সার্ভিস সেন্টার, হেল্পডেক্স, অটোমেশনের কার্যক্রম সিএজি মো: নূরুল ইসলাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সাথে মতবিনিময় করেন। এ সময় NE Case (Net Entitlement) এর বিষয়টি গুরুত্ব সহকারে দ্রততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে করণীয় সম্পর্কে তিনি নির্দেশনা প্রদান করেন।

সিএজি জনগণকে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরো সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পেনশনারসহ সকল সেবাগ্রহীতাকে গুণগত সেবা পৌঁছে দিতে সিএজি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কার্যালয়সমূহের কর্মকর্তাগণ সেবা সপ্তাহ উপলক্ষে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম সম্পর্কে সিএজিকে অবহিত করেন। এ সময় পেনশনারসহ সেবাগ্রহীতাগণও তাৎক্ষণিক ও আন্তরিক সেবা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১-১৯ মে ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ১৭টি অডিট অধিদফতর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসিসহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিসগুলো, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএঅ্যান্ডসিএণ্ড, ডিএফএ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ সারা বাংলাদেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে বেতন নির্ধারণ, পেনশন, জিপিএফ/ডিএসপিএফ/ডিএসওপি, টিএডিএ, কম্যুটেশন বিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা শ্রদ্ধা, সম্মান, আন্তরিকতা ও দ্রুততার সাথে প্রদান করা হচ্ছে।