ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের আগ পর্যন্ত সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গণভোটের লোগো-সংযুক্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
একই সাথে সব সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন ও পরিপত্র ইত্যাদি) গণভোটের লোগো ব্যবহার করতেও নির্দেশনা দেয়া হয়েছে।
আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
গণভোটের লোগোতে ‘গণভোট-২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’ উল্লেখ রয়েছে।
সূত্র : বাসস



