শান্তিনগর শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে আহত ৪

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আহত চারজনের মধ্যে দু’জনকে ভর্তি দেয়া হয়েছে এবং দু’জনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |সংগৃহীত

রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ে চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মো: সোহরাব (২০), শামীম (১৮), সুজিত দাস (২৮) ও মোনায়েম হোসেন (৩৩)। আহতরা সবাই শপিং কমপ্লেক্সের কর্মচারী।

তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রনি জানান, মার্কেটের বেসমেন্ট-১ এ শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হলে দু’জনকে ভর্তি এবং দু’জনকে অবজারভেশনে রাখা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আহত চারজনের মধ্যে দু’জনকে ভর্তি দেয়া হয়েছে এবং দু’জনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরো জানান, তাদের সবার ইনহেলিশন বার্ন রয়েছে।