রামিসার বাবা-মায়ের সাথে দেখা করতে মিরপুরে প্রধানমন্ত্রী

আজ রাতে মন্ত্রীসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবীতে নিহত রামিসার বাবা-মায়ের সাথে দেখা করতে মিরপুরে যান প্রধানমন্ত্রী।

নয়া দিগন্ত অনলাইন
মিরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত আট বছর বয়সী শিশু রামিসার খোঁজ নিতে মিরপুরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রীসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবীতে নিহত রামিসার বাবা-মায়ের সাথে দেখা করতে মিরপুরে যান প্রধানমন্ত্রী।

এর আগে, বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তী সময়ে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক সোহেল রানা।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে।