প্রধানমন্ত্রীর সাথে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে সচিবালয়ে। এ সময় ওয়াকফ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রীর সাথে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সাথে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ |সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

তিনি আরো জানান, বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন। এ সময় তারা ওয়াকফ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এ সময়ে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস