ঈদুল আজহায় নিরাপত্তা সমন্বয়ে ডিএমপির সভা

ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্র ও শহর আমাদের সবার। এই শহরকে সুন্দর ও সচল রাখতে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি নৌ-পথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করার নির্দেশ দেন এবং ঈদের সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক
ঈদ নিরাপত্তা সমন্বয় সভায় ডিএমপি কর্মকর্তারা
ঈদ নিরাপত্তা সমন্বয় সভায় ডিএমপি কর্মকর্তারা |নয়া দিগন্ত

আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্র ও শহর আমাদের সবার। এই শহরকে সুন্দর ও সচল রাখতে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি নৌ-পথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করার নির্দেশ দেন এবং ঈদের সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান। পাশাপাশি, সরকারের সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার আহ্বান জানান তিনি।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, নৌ-পরিবহন অধিদফতর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিকেএমইএ, বিজিএমইএ, জিএমপি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদফতর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো: নজরুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো: মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।