মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবস

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে নিরাপত্তাসহ প্রচারণার কাজে সহযোগিতা প্রদান করতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় আইনগত সহায়তা সংস্থা
জাতীয় আইনগত সহায়তা সংস্থা |সংগৃহীত

মঙ্গলবার (২৮ এপ্রিল) ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদযাপিত হবে।

সারাদেশে মঙ্গলবার ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবছর জাতীয় আইনগত সহায়তা দিবস এর প্রতিপাদ্য হলো : ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’।

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে নিরাপত্তাসহ প্রচারণার কাজে সহযোগিতা প্রদান করতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) মো: সাইফুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতর কর্তৃক ২৮ এপ্রিল সারাদেশে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উদযাপিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন ও বিচার বিভাগের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করাসহ দিবসটি উপলক্ষে পোস্টার/ব্যানার টাঙ্গানো ও মাইকিং কার্যক্রমে জেলা এবং থানা পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এছাড়াও, দরিদ্র, নিম্ন ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জেলা মহানগর, উপজেলা, ইউনিয়ন ও বিশেষ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাসস

Topics