প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী দফতরে তারা সাক্ষাৎ করেছেন। এসময় জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন তারা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।
সাক্ষাতের পর সাংবাদিকদের জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমরা একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। সারাবিশ্ব তাদের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। এমন কী আমেরিকাও পাঁচ ডলার বাড়িয়ে দিয়েছে।’
এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘ভর্তুকি এখনো আছে। আপনি যদি সঠিক হিসাব জানতে চান সেটা মন্ত্রণালয়ে যেতে হবে।’



