রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারদের মধ্যে রয়েছে—রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ১০৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ৮৩ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩৫ জন ও গোয়েন্দা বিভাগে চারজন।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ, মোট তিন হাজার ৭৫৫ পিস ইয়াবা, নয় কেজি গাঁজা, সাত গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাঁচটি মোবাইল, একটি মোটরসাইকেল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



