পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, খাল খননের মধ্য দিয়ে বিএনপি সরকার প্রান্তিক মানুষের চাষের জমিতে সেচ নিয়ে দুর্দশা ও দুর্দিন দূর করতে চায়।
তিনি বলেন, ‘খাল খননের মধ্য দিয়ে বিএনপি সরকার প্রান্তিক মানুষের চাষের জমিতে সেচ নিয়ে দুর্দশা ও দুর্দিন দূর করতে চায়। নিয়মিত সেচের মাধ্যমে চাষের ফলে উৎপাদন দ্বিগুণ হবে।’
শুক্রবার (৫ জুন) শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কক্সবাজারের পিএমখালীর পাতলী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি পাতলী খাল খনন কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় কক্সবাজার-সদর রামু আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। বাসস



