ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা

ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

গত দুই দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৭৬৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে পাঁচটি বাস, দু’টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ১০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে পাঁচটি বাস, চারটি ট্রাক, ৩৩টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪টি বাস, তিনটি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ২১৮টি সিএনজি ও ৩৫৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ১৩টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে সাতটি বাস, চারটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ১৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ২৩৫টি মোটরসাইকেলসহ মোট ৩৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৩টি বাস, চারটি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৫৬৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৬৬টি গাড়ি ডাম্পিং ও ৩৬৪টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার, শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির মিডিয়া বিভাগ থেকে আরো জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।