দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আজ হঠাৎ সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।



