ডিএমপির প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর আসাদুজ্জামানের ইন্তেকাল

আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপির প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর আসাদুজ্জামান
ডিএমপির প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর আসাদুজ্জামান |সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগে কর্মরত ইন্সপেক্টর মো: আসাদুজ্জামান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো: আসাদুজ্জামান কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন ছোট আজলদি গ্রামের (দারোগা বাড়ি) মকবুল হোসেন ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি ইন্সপেক্টর পদে উন্নীত হন।