রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮৭০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আজ রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ছয়টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ছয়টি বাস, চারটি ট্রাক, ২৩টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, একটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট তিন শ’টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৩টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে।
অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, সাতটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে নয়টি বাস, ১৪টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি, ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৩১৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, নয়টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, দু’টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৯৩টি গাড়ি ডাম্পিং ও ২৭৩টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সূত্র : বাসস



