বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের তিন কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
গত সোমবার (৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন- বিলচলন শহীদ সামসুদ্দোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোরের গণিত বিভাগের প্রভাষক মো: আশরাফুল ইসলাম।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদানের কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন।
তার অব্যাহতির কার্যকারিতা ধরা হয়েছে ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।
এছাড়া নওয়াব ফয়জুননেছা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লার পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মাহি উদ্দিন চাকরি ছেড়েছেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস আনসার ক্যাডারে সহকারী কমান্ড্যান্ট পদে যোগদানের কারণে অব্যাহতি পেয়েছেন। তার অব্যাহতির তারিখ ৮ জানুয়ারি ২০২৬।
অন্যদিকে চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো: আশরাফুল ইসলামও চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদানের কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন।
তার অব্যাহতির কার্যকারিতা ধরা হয়েছে ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।
সূত্র : বাসস



