সংরক্ষিত নারী আসন

বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্রের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ ও তার চাকরি ছাড়ার প্রত্যায়নপত্র ছিল না। বিধি অনুযায়ি সরকারি চাকরি ছাড়ার তিন বছর পর নির্বাচনে অংশ নিতে পারেন। আজ দুপুর ১২টার মধ্যে তার কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিশেষ সংবাদদাতা
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বাছাই শেষে তথ্য ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বাছাই শেষে তথ্য ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার মো: মঈন উদ্দিন খান। আর স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নও বৈধ ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বাছাই শেষে এই তথ্য ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় সহকারী রিটার্নিং অফিসার মো: মনির হোসেনও উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্রের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ ও তার চাকরি ছাড়ার প্রত্যায়নপত্র ছিল না। বিধি অনুযায়ি সরকারি চাকরি ছাড়ার তিন বছর পর নির্বাচনে অংশ নিতে পারেন। আজ দুপুর ১২টার মধ্যে তার কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, আগামী রোববারের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। আর ২৯ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন।

বিএনপির বৈধ প্রার্থীরা হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা: ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা হেলেন জেরিন খান। নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা: সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা: সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা: সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

আর স্বতন্ত্র প্রার্থী হলেন সুলতানা জেসমিন।