স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজ আর নেই

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। রোববার লাশ দেশে আনা হলে সোমবার জাতীয় সংসদ ও ঢাকা ক্যান্টনমেন্টে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

অনলাইন প্রতিবেদক
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও তার স্ত্রী দিলারা হাফিজ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও তার স্ত্রী দিলারা হাফিজ |ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১ টা ২৯ মিনিট চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার লাশ আগামীকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। আগামী সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট সেন্টাল জামে মসজিদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।