এনটিআরসিএ

৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়ে হবে

‘আগামী ১৮ এপ্রিল নির্ধারিত সময়ে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের তাদের নিজ নিজ প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) |সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’ আগামী ১৮ এপ্রিল নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিল নির্ধারিত সময়ে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের তাদের নিজ নিজ প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বাসস