ডিএমপি ও ভোক্তা অধিকারের অভিযানে ১৯ বস্তা ভেজাল হলুদ জব্দ

এ সময় ভেজাল হলুদ গুড়া প্যাকেজিং ও বিক্রয়ের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ ও ভোক্তা অধিকার যৌথ অভিযান চালিয়ে আজ রাজধানীর ফরাশগঞ্জ ও শ্যামবাজার থেকে ১৯ বস্তা ভেজাল হলুদ গুড়া জব্দ করেছে। এ সময় ভেজাল হলুদ গুড়া প্যাকেজিং ও বিক্রয়ের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ফরাশগঞ্জ ও শ্যামবাজারে কিছু স্থানে ভেজাল ও নিম্নমানের মশলা উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাত করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৯ বস্তা ভেজাল ও নিম্নমানের হলুদ গুড়া জব্দ করা হয়। অভিযানে ভেজাল মশলা উৎপাদনের দায়ে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট কর্তৃক চারটি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত ভেজাল হলুদ গুড়া ধ্বংস করা হয়। বাসস