জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ বিজিবি

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল ১২টি স্বর্ণ, আটটি রৌপ্য ও তিনটি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ছয়টি স্বর্ণ, সাতটি রৌপ্য ও তিনটি তাম্র পদক পেয়ে বিজিবি সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

নিজস্ব প্রতিবেদক
৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে বিজিবি
৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে বিজিবি |নয়া দিগন্ত

৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল।

বৃহস্পতিবার (৭ মে) জাতীয় স্টেডিয়াম এবং পূর্বাচল ৩০০ ফিটে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ ২২টি দলের অংশগ্রহণে ‘৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৬’ শুরু হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল ১২টি স্বর্ণ, আটটি রৌপ্য ও তিনটি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ছয়টি স্বর্ণ, সাতটি রৌপ্য ও তিনটি তাম্র পদক পেয়ে বিজিবি সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগীতায় দু’টি রোড ইভেন্ট ও চারটি ট্র্যাক ইভেন্টসহ মোট ছয়টি ইভেন্টে বিজিবি সাইক্লিং দলের ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে দু’টি স্বর্ণ ও দুইটি রৌপ্য পদক অর্জন করে।

এছাড়া শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত প্রতিযোগিতায় দু’টি রোড ইভেন্ট ও ছয়টি ট্র্যাক ইভেন্টসহ মোট আটটি ইভেন্ট বিজিবি সাইক্লিং দলের ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে একটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দু’টি তাম্র পদক অর্জন করে।

প্রতিযোগিতার সমাপনী দিনে শনিবার (০৯ মে) দুইটি রোড ইভেন্ট ও চারটি ট্র্যাক ইভেন্টসহ মোট ছয়টি ইভেন্টে বিজিবি সাইক্লিং দলের ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে দু’টি স্বর্ণ, তিনটি রৌপ্য ও একটি তাম্র পদক অর্জন করতে সক্ষম হয়।