ফুটবল বিশ্বকাপ : ৭২ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব পেয়েছে বাংলাদেশ

এর আগে প্রস্তাবটি নিয়ম অনুযায়ী- অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হয়। উভয় কমিটি প্রস্তাবটিতে অনুমোন দিয়েছে। এর ফলে বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপ উপভোগের পথ সুগম হলো।

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২৬ অল মিডিয়া রাইটস কিনছে বাংলাদেশ।

দরকষাকষি করে এজন্য ব্যয় হবে ৩.৮৫ মিলিয়ন ডলার, বা ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। ভ্যাট-ট্যাক্সসহ মোট খরচ হবে ৭২ কোটি ৭০ লাখ ৬৯২ টাকা।

রোববার (৭ জুন) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে প্রস্তাবটি নিয়ম অনুযায়ী- অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হয়। উভয় কমিটি প্রস্তাবটিতে অনুমোন দিয়েছে। এর ফলে বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপ উপভোগের পথ সুগম হলো।