সরকারি খরচে সাড়ে ৪ লাখের বেশি মামলায় আইনি সহায়তা

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ২০০৯–২০২৫ সময়ে সরকারি খরচে ৪ লাখ ৫৪ হাজারের বেশি মামলায় অসচ্ছলদের আইনি সহায়তা দিয়েছে; এর বেশিরভাগই জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে দেয়া আইনি সহায়তার বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩৫৫টি মামলায় সহায়তা দেয়া হয়েছে। এছাড়া, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৪৬ হাজার ৫৮৪টি মামলায় এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৫৪৯টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

সূত্র : বাসস